রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২১
শিরোনামঃ
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

গানের মাঝেই আপনাদের ভালোবাসার কন্ঠশিল্পী সালমা বেঁচে থাকতে চায়

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ
  • ১৮২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

গানের মাঝেই আপনাদের ভালোবাসার কন্ঠশিল্পী সালমা বেঁচে থাকতে চায়

দেশের সঙ্গীতাঙ্গনের এক বিস্ময়কর কণ্ঠের শিল্পী মৌসুমী আক্তার সালমা। কণ্ঠের কারণে তিনি তার সময়কার সকল শিল্পী থেকে সহজেই নিজেকে আলাদা করতে পারেন।

তার কণ্ঠে এখন পর্যন্ত দর্শক-শ্রোতা বহু গান শুনেছেন এবং জনপ্রিয় হয়েছে।

 

বর্তমান সময়ে সালমা নতুন নতুন গান প্রকাশ নিয়ে যেমন ব্যস্ত আছেন ঠিক তেমনি তিনি নিয়মিত শো’ও করছেন। এরইমধ্যে গেল বৃহস্পতিবার মৌসুমী মৌয়ের উপস্থাপনায় চ্যানেল নাইনের ‘ক্লাব নাইন’ অনুষ্ঠানে সরাসরি সঙ্গীত পরিবেশন করেছেন। এছাড়া সম্প্রতি মাছরাঙ্গা টিভি’র নিয়মিত শো ‘রূপকথা’ অনুষ্ঠানেরও রেকর্ডিং-এর কাজ শেষ করেছেন সালমা।

এদিকে সম্প্রতি সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন একটি মৌলিক গান। গানের শিরোনাম ‘লক্ষী ভাবীজান’। গানটি লিখেছেন সুহেল খান, সুর সঙ্গীত করেছেন তরুণ সুরকার, সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদ। গানটিতে সালমার সহশিল্পী হিসেবে আছেন এইচআর ফারদিন খান ও রুমী খান। গানটি এরইমধ্যে শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

সালমা বলেন, একজন শিল্পী হিসেবে স্টেজ শোতে গান গাইতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ স্টেজ শো’তে সরাসরি শ্রোতা দর্শকের প্রতিক্রিয়া পাওয়ায়। টিভিতে লাইভ শো’তেও কিছুটা প্রতিক্রিয়া মেলে। তবে সেটা স্টেজ শো’র চেয়ে অনেক কম। আবার শিল্পী হিসেবে নতুন নতুন মৌলিক গান প্রকাশেও আমি আমার ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। কারণ অনেক গীতিকার, সুরকার আছেন যারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী। তাদের কাজগুলো কথা ও সুর ভালোলাগলে আমি পরম স্বাচ্ছন্দ্যতা নিয়েই করে থাকি। গানের মাঝেই আপনাদের ভালোবাসার সালমা বেঁচে থাকতে চায়। কারণ গানইতো আমার প্রাণ।

শিগগিরই সামলমার আরও একটি গান প্রকাশ হবার কথা রয়েছে। শিরোনাম ‘মনের নাগর’। এটি লিখেছেন ও সুর করেছেন স্বাধীন বাবু। কম্পোজিসন করেছেন এম রহমান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এছাড়াও প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘দিলে লাগে টান’ শিরোনামের আরও একটি গান। এর কথা লিখেছেন ও সুর করেছেন ওয়াহিদ হাসান। গানটিতে সালমার সঙ্গে গেয়েছেন জাকির হোসেন। এছাড়াও এরইমধ্যে আরও চার/পাঁচটি মৌলিক গানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন করেছেন তিনি

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell