শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৪
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা দিলেন ড. মুহাম্মদ ইউনূস

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৬, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ
  • ২২৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা দিলেন ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্র প্রতিনিধি।।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। ফলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের দখল পাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার নির্বাচিত হন ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। গত ৮ বছরে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে দুবার বিজয়ী হলেন ট্রাম্প।

এদিকে, ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণার পরই বিশ্বনেতারা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে শুভেচ্ছা বার্তায় লিখেছেন- ‘প্রিয় ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি দেয়।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়ে আছেন। তিনি ট্রাম্পের এই জয়কে ঐতিহাসিক রাজনৈতিক জয় বলে উল্লেখ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে ট্রাম্পকে ‘বন্ধু’ উল্লেখ করে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও উল্লেখ করেন মোদী। একই সঙ্গে বিশ্ব শান্তির বার্তাও দিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, ‘সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা চার বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এক্সে লিখেছেন, ‘বৈশ্বিক বিষয়ে শক্তির মাধ্যমে শান্তি পদ্ধতির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিকে আমি প্রশংসা করি। এটি সেই সঠিক নীতি, যা কার্যত ইউক্রেনে শুধু শান্তি আনতে পারে। আমি আশাবাদী যে, আমরা একসঙ্গে এটি কার্যকর করতে পারব।’

তবে ট্রাম্পকে অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়ে বলেছেন, এটা ভুলে গেলে চলবে না যে, শত্রু দেশটির উভয় নেতাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িত।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell