বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৭
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

অসামাজিক কাজে লিপ্ত পাঁচ নারী ও ৩ যুবককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৭, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

অসামাজিক কাজে লিপ্ত পাঁচ নারী ও ৩ যুবককে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার বাড়ির ফ্ল্যাট থেকে অসামাজিক কাজে লিপ্ত পাঁচ নারী ও ৩ যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) রাতে শহরের গভ. মডেল গার্লস হাইস্কুলের বিপরীতে ‘হ্যালো চাইনিজ রেস্টুরেন্টে’র উপরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. আনারের বাড়ির একটি ফ্ল্যাট ও ছাদ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন – ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সেনথি (২৮), রুমা আক্তার (১৯), শুভ (২৬), রিফাত (২৬) ও হৃদয় (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা। দীর্ঘদিন যাবত রাজনৈতিক প্রভাবে দেহব্যবসা চালিয়ে আসছিল চক্রটি।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করি। দীর্ঘদিন যাবত শেখ মো. আনার বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের নারীদেরকে এনে তার ভবনের বিভিন্ন ফ্ল্যাটে রেখে দেহ ব্যবসা করাতেন। গ্রেপ্তাররা তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। ভবিষ্যতে ওই ভবনে যাতে এই ধরনের অবৈধ ব্যবসা করতে না পারে সেজন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে। গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell