মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

মসজিদে বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে দুই মুসল্লির মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ,আহত ৮

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৮, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
  • ১৪১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

মসজিদে বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে দুই মুসল্লির মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ,আহত ৮

নাটোরের বড়াইগ্রামে মসজিদে বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে দুই মুসল্লির মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বাড়িঘর। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কেচুয়াকোড়া টলটলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত পাঁচজনকে প্রথমে বড়াইগ্রাম ও নাটোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টলটলিপাড়া জামে মসজিদে বৃহস্পতিবার (৭ নভেম্বর) এশার নামাজ পড়তে গিয়ে বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে আফসার হোসেন (৬৫) ও জব্বার আলী (৬০) নামের দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে জব্বার আলী ও তার পক্ষের ১০-১২ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আফসার হোসেনের লোকজনের ওপর হামলা করেন। এতে আহত হন সাব্বির হোসেন (১৬), খায়রুল ইসলাম (৩২), বক্কার হোসেন (৫০), মিলন হোসেন (১৮) ও ইমাম হোসেন (৫০)। পরে আফসার হোসেনের লোকজন জব্বার আলীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন। এসময় বাধা দিতে এলে আহত হন আরও ৩-৪ জন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিয়েছে। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell