সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

দেড় হাজার টাকা না পেয়ে রিকশাচালক বন্ধুর বিরুদ্ধে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৯, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
  • ১৭১ ০৯ বার দেখা হয়েছে

 

 

দেড় হাজার টাকা না পেয়ে রিকশাচালক বন্ধুর বিরুদ্ধে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাভারে দেড় হাজার টাকা না পেয়ে মোক্তার হোসেন (৩২) নামের এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক রিকশাচালক বন্ধুর বিরুদ্ধে।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলম।

এর আগে আজ ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোক্তার হোসেন। এ ঘটনায় পলাতক রিকশাচালক রনি (২৬)।

নিহত মোক্তার কুমিল্লার মুরাদনগর থানার আজিজ সরকারের ছেলে। তিনি আমিনবাজার এলাকার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থেকে রাজধানী পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন।  হত্যাকারী পলাতক রনির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মোক্তার ও রনি বন্ধু ছিলেন বলে জানা গেছে। রনি একই এলাকায় থেকে রিকশা চালাতেন।

পুলিশ জানায়, শুক্রবার (৮ নভেম্বর) দুই বন্ধু মোক্তার ও রনির টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। রনি ও মোক্তারের সাথে টাকার লেনদেন ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে রনিকে দেড় হাজার পাওনা টাকা দেওয়ার কথা ছিল মোক্তারের। কিন্তু দুপুরে না দিয়ে রাত ৯টায় মোক্তার তার বাসচালককে নিয়ে রনিকে দেড় হাজার টাকা দিতে আমিনবাজার বড়দেশী এলাকায় যায়। এ সময় রনি সেই টাকা না নিয়ে আরও চার হাজার টাকা দাবি করেন। পরে কথা কাটাকাটির একপর্যায়ে মোক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। এ সময় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে মারা যায় মোক্তার।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফয়সাল আলম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell