সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

যুবলীগের সভাপতি তিন মাসেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর বের হলেই গুরুতর কুপিয়ে জখম 

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

যুবলীগের সভাপতি তিন মাসেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর বের হলেই গুরুতর কুপিয়ে জখম

তিন মাসেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর এলাকায় আসতেই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল সরকারকে  (৪৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দুলাল সরকার যমুনার চরাঞ্চল নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি দক্ষিণ নাটুয়ারপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

আহত দুলাল সরকারের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দুলাল সরকার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। গত রোববার (১০ নভেম্বর) সন্ধ্যার পর তিনি নৌকায় করে যমুনা নদী পার হয়ে নাটুয়ারপাড়া নৌকাঘাটে পৌঁছান। এসময় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বুধবার (১৩ নভেম্বর) আহত দুলালের মেয়েজামাই লিখন বাবু জানান, তার শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক। এখনো জ্ঞান ফেরেনি তার। চিকিৎসকরা বলেছেন, মাথায় আঘাতের কারণে রক্ত জমাট বেঁধে আছে। হাত, পা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।

কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সেলিম রেজা অভিযোগ অস্বীকার করে বলেন, যুবলীগ নেতা দুলাল সরকারকে মারপিট করা হয়েছে। আমি পরে জানতে পেরেছি। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জেনেছি, বিএনপির কেউ তাকে মারপিট করেনি। কে বা কারা তাকে মারপিট করে ফেলে রেখে গিয়েছিল। পরে স্থানীয় বিএনপির লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের কাছে পাঠিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell