মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢুকে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,দুজনকে গ্রেপ্তার 

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৪, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ
  • ১৫০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢুকে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,দুজনকে গ্রেপ্তার

সদর উপজেলার ভবানীগঞ্জে চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢুকে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে তোলা হয়। এর আগে সকালে ভবানীগঞ্জের চরউভূতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগী নারী বাদি হয়ে চারজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে নিজের ঘরে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে ঘরের সিঁদ কেটে মুখোশ পরে চার ব্যক্তি  তার কক্ষে ঢোকেন। ভুক্তভোগীকে জিম্মি করে আগন্তুকরা। পরে পালাক্রমে তাকে ধর্ষণ করে।

এক পর্যায়ে ভুক্তভোগী চিৎকার শুরু করেন। আশপাশ থেকে লোকজন ছুটে আসার সময় ওই চারজন ঘরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী জানিয়েছেন, তার ঘরে ঢোকা চারজনের মধ্যে তিনি দুজনকে চিনতে পেরেছেন। বাকিদের চিনতে পারেননি তিনি। এ ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেছেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। তারা চুরির উদ্দেশ্যে ওই নারীর ঘরে ঢুকেছিল। পরে পরিকল্পনা করে তাকে ধর্ষণ করে। এসব তথ্য গ্রেপ্তাররা পুলিশকে জানিয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell