শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩২
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৬, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
  • ১৬৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা

রাজধানীর পল্লবী ব্যাপারী মার্কেট এলাকায় রোহান (৭) মুছা (৩) নামে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর তাদের বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন।

ঘাতক বাবার নাম আহাদ মিয়া (৪০)।

পেশায় রিকশাচালক তিনি। ফরিদপুর বোয়ালমারী উপজেলার একটি গ্রামের বাসিন্দা আহাদ মিয়া।

 

শনিবার (১৬ নভেম্বর) সকালে মিরপুর পল্লবী ব্যাপারীপাড়া এলাকার একটি বাড়ির নিচতলায় এই হত্যাকাণ্ড ঘটে।

পরে ৯৯৯ নাইনের মাধ্যমে সংবাদে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুই শিশুর দেহ আর ঘাতক বাবাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আর মুমূর্ষু অবস্থায় তাদের বাবাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) সোহান মোল্লা।

তিনি জানান, বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত দুই শিশুর মা বাসায় অবস্থান করছে। তবে তাদের বাবা ঢাকা মেডিকেল হাসপাতালে নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন।

পুলিশ কর্মকর্তা সোহান মোল্লা আরও জানান,নিহত দুই শিশুর বাবা আহাদ মিয়া পেশায় রিকশা চালানোর পাশাপাশি যখন যেটা পেতেন সেটাই করেন। জানা যায়, আহাদ আজ সকালে তার মাকে ফোন দিয়ে বলেন,তার মানসিক অবস্থা ভালো না। দেনা-পাওয়া ও সাংসারিক কারণে তিনি খুবই চাপে আছেন। তাই তিনি আর বাঁচতে চান না।

ঘটনার সময় শিশুটির মা বাইরে ছিলেন, অন্যের বাসায় কাজ করছিলেন তিনি – জানান  পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা মেডিকেল হাসপাতালে নাক কান গলা বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, আহাদ মিয়ার শ্বাসনালি কাটা পড়েছে। অপারেশন চলছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell