সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

সাংবাদিকের ওপর গুলি করেছে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৯, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ
  • ১৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

সাংবাদিকের ওপর গুলি করেছে দুর্বৃত্তরা

দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেমের ওপর গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের টেকনাফে উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আবুল কাশেম জানান, ঝিমংখালীর বাসিন্দা মুহাম্মদ হোছনের ছেলে ওসামা ওরফে বর্মাইয়া ওসামা, ইউনুস, আব্দুল্লাহসহ অজ্ঞাত ১০-১২ জন এ হামলা চালায়।

পেশাগত প্রয়োজনে ঢাকায় অবস্থান করা কাশেমের বাড়ি টেকনাফের হোয়াক্যং ঝিমংখালি এলাকায়। তিনি শুক্রবার স্ব-পরিবারে বাড়িতে বেড়াতে এসেছেন। নিজেদের মালিকানায় থাকা এলাকার চিংড়ি ঘের নিয়ে বৈঠক শেষে ঘরে ফেরার সময় এ হামলার শিকার হন তিনি।

তিনি বলেন, এলাকার নানা অপকর্ম নিয়ে স্থানীয় সাংবাদিকরা প্রতিবেদন করেছিলেন। যুগান্তরও প্রতিবেদন ছাপে। এরপর প্রশাসন নানাভাবে তৎপর হয়ে অপরাধীদের ধরছেন। সম্প্রতি ওসামা গ্রুপের একজন বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে গ্রেফতার হন।

সাংবাদিক কাশেমের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী মুহাম্মদ আলমগীর জানান, এলাকার একটি মাছের ঘেরের বিষয়ে কথাবার্তা শেষ করে শাহাব উদ্দিনের বাড়ি থেকে আমরা ফিরছিলাম। পথে অস্ত্রধারীরা গুলি ও হামলা চালিয়ে সাংবাদিক কাশেমের গলার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell