বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৭
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিলেট জেলার কানাইঘাটে আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২২, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

সিলেট জেলার কানাইঘাটে আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার

সিলেট জেলার কানাইঘাটে আব্দুর রহমান ওরফে লাল মিয়া (৪৮) নামে এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের আল-রিয়াদ পয়েন্ট সংলগ্ন একটি দোকানের তালা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ।

নিহত লাল মিয়া উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামের বাসিন্দা বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, লাল মিয়া কানাইঘাটে  ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন এবং পৌর শহরে একটি দোকান ঘর ভাড়া করে সেখানে থাকতেন। গত তিনদিন ধরে স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভাড়া বাসায় এসে বাইরে দিয়ে দোকানটি তালাবদ্ধ দেখতে পান। পরিবারের লোকজন ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন। পরে তালা ভেঙে ঘরের মেঝেতে লাল মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সাইদ বলেন, আব্দুর রহমান ওরফে লাল মিয়া আইসক্রিম বিক্রি করে দুইদিন আগে বাসায় আসেন। স্বজনরা তার মোবাইল বন্ধ পেয়ে খোঁজ নিতে আসেন। দোকান ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে তালা ভেঙে মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা টাকা পয়সা নিতে তাকে মাথায় আঘাত করে হত্যার পর বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যায়, ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell