বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ব্যক্তির পায়ে গুলি করায় চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী পিটিয়ে পুলিশে দিল স্থানীয় জনতা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৫, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ব্যক্তির পায়ে গুলি করায় চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী পিটিয়ে পুলিশে দিল স্থানীয় জনতা

বরগুনার তালতলীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সগির হোসেন (৩৪) নামে এক ব্যক্তির পায়ে গুলি করায় চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী জাকির হোসেনকে (৪৫) পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বড়পাড়ায় এ ঘটনা ঘটে।

 

 

গুলিবিদ্ধ সগির হোসেন ওই এলাকার আব্দুল মন্নান হাওলাদারের ছেলে।

আর জাকির একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি জাকির হোসেন এলাকায় বিভিন্ন সময় ইয়াবাসহ মাদক বিক্রি করেন। সগিরসহ এলাকার অনেকে জাকিরের মাদক বিক্রিতে বাধা দিয়ে আসছেন। সোমবার সকালে সগির তার ভাই কবিরকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি দোকানে চা খেতে যান। এসময় তাদের দেখে জাকির গালাগাল দেন। এর প্রতিবাদ করলে জাকির তাদের মারধরের একপর্যায়ে নিজের সঙ্গে থাকা নাইন এমএম পিস্তল দিয়ে সগিরের পায়ে পাঁচটি গুলি করেন। এতে সগির মাটিতে লুটিয়ে পড়েন এবং গুলির শব্দ শুনে স্থানীয় জনতা জাকিরকে অস্ত্রসহ ধরে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশে গিয়ে আহত সগিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ জাকিরকে আটক করে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইমরান আলম বলেন, জাকিরের কাছে আরও অস্ত্র থাকতে পারে-এমন সন্দেহে যৌথ বাহিনী জাকিরের মাদকের আড্ডা খানায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, জাকির এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell