শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৩
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

পাগলা মসজিদের দানবাক্স থেকে ২৯ বস্তা টাকা স্বর্ণ ও রূপাসহ বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ
  • ১৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পাগলা মসজিদের দানবাক্স থেকে ২৯ বস্তা টাকা স্বর্ণ ও রূপাসহ বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে মেলে ২৯ বস্তা টাকা। টাকার বস্তার পাশাপাশি মেলে প্রায় এক বস্তা চিঠিও।

এসব চিঠিতে নানা মনোবাসনা পূর্ণ হওয়ার আকুতি জানান দানকারীরা।

শনিবার (৩০ নভেম্বর) সকালে পাগলা মসজিদের ৯টি দানবাক্স (সিন্দুক) ও দুটি ট্রাঙ্ক তিন মাস ১৪ দিন পর খোলা হয়।
এরপর দিনব্যাপী গণনার পর দানবাক্স থেকে পাওয়া যায় রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। এছাড়াও স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

এক বস্তা চিঠি পাওয়ার বিষয়টি জানাজানির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি চিঠি ভেসে বেড়াচ্ছে। এ নিয়ে চলছে নানা আলোচনা। এসব চিঠি থেকে নানা মনোবাসনা পূর্ণ হওয়ার আকুতি কথা জানা যায়।

এক নারীর এক চিঠিতে লেখা রয়েছে, ‘আমি একজন সৌদিয়ানকে ভালোবাসি। হে মহান আল্লাহ, তুমি তাকে আমার করে দাও। আমি যেন তাকে বিবাহ করতে পারি (সুম্মা আমিন)। হে আমার রব, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। হে রব, তুমি আমাকে নবীর দেশে পবিত্র মাটিতে জন্ম গ্রহণ করার সৌভাগ্য দিয়েছ। আমি যেন আমার সেই সৌভাগ্য নিয়ে তোমার পবিত্র মাটিতে মৃত্যুবরণ করিতে পারি। যে আমার চিঠিখানা পড়িয়াছেন, আমাদের জন্য দোয়া করবেন, নেক আশা করিয়া চিঠিখানা লিখেছি। ’

এক পুরুষ তার চিঠিতে লেখেন, ‘আল্লাহ আমি তোমার এক বান্দিকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহ, আমি তাকে সঙ্গে নিয়ে তোমার এবাদত করতে চাই। সে যদি আমার নসিবে থাকে, তাহলে তোমার রহমতের দ্বারা তাকে আমার সঙ্গে মিলিয়ে দাও। সে যদি আমার নসিবে নাও থাকে, তাহলে তুমি তাকে আমার নসিব করে দাও। আল্লাহ তুমি তো সবার মন পড়তে পারো, তুমি ওর মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও। আল্লাহ, তুমি তাকে আমার সহধর্মিণী করে দাও। আল্লাহ, তোমার পরে যদি কাউকে ভালোবেসে থাকি, তাহলে সেটা ওকে। ’

এসব চিঠির বিষয়ে ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. শওকত উদ্দীন ভূঞা জানান, এবার দানবাক্সগুলোতে ২৯ বস্তা টাকার সঙ্গে প্রায় এক বস্তা চিঠি পাওয়া গেছে। অন্যবারের তুলনায় এবার চিঠির সংখ্যাটা বেশি। এসব চিঠিতে নানা মনোবাসনা পূর্ণ হওয়ার আকুতি জানিয়েছেন দানকারীরা।

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে আনুমানিক চার একর জায়গায় ‘পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স’ অবস্থিত। প্রায় আড়াইশ বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে ইতিহাস সূত্রে জানা যায়। এই মসজিদের প্রতিষ্ঠা নিয়ে অনেক কাহিনি প্রচলিত আছে, যা ভক্ত ও মুসল্লিদের আকর্ষণ করে।

সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। আর এ কারণেই মূলত দূর-দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell