সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

দুর্বৃত্তদের হামলায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দুর্বৃত্তদের হামলায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট

কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

 

দুর্বৃত্তদের হামলায় বিকাশ এজেন্ট সাইফুল ইসলাম গুরুত্বর আহত হয়েছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন সফিপুর বাজারের গরুর হাটের পাশে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্টের ব্যবসা করছেন। সোমবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অন্তত ৭ জন দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে কুপিয়ে জখম করে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। সাইফুল চিৎকার শুরু করলে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসে। এ সময় দুর্বৃত্তরা দুটি ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

আহত সাইফুলের কাছ থেকে জানা গেছে, তার ব্যাগে বিকাশের ১০ লাখ টাকা ছিল। স্থানীয়রা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, ঘটনাটি আমরা জানার পর আইনি প্রক্রিয়া শুরু করেছি। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ চলমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell