সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০১
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

ছাত্র-জনতার উপর হামলাকারী আসলামগং প্রকাশ্যে!

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৫, ২০২৪, ১:০৫ পূর্বাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

ছাত্র-জনতার উপর হামলাকারী আসলামগং প্রকাশ্যে!

 

ফতুল্লা প্রতিনিধি।। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত মামলা নং ১৫ (১০/৯/২৪ইং ) ১১নং আসামী থানাধীন নিউ হাজিগঞ্জ এলাকার মৃত.ওসমান আলীর ছেলে মো.আসলাম প্রধান এখনও বহাল তবিয়তে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর সাধারন মানুষকে জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান,বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় বহু অপকর্মের হোতা ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি বর্ষণকারী আসলাম ও তার পরিবারের কাছে জিম্মি ফতুল্লা ৮ নং ওয়ার্ড বাসী।

জানা যায়, বিগত আওয়ামী দুঃশাসনের ১৬ বছর নিউ হাজিগঞ্জ এলাকায় সন্ত্রাস,চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রন, চুরি ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াতো আসলাম বাহিনীর সদস্যরা। মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি এবং ফতুল্লা ইউপি চেয়ারম্যান ফাইজুলের ছত্রছায়ায় থেকে মরননেশা ইয়াবা ফেনসিডিল ব্যবসা করতো। আসলামের অন্যতম সহযোগি হিসেবে তার ছেলে রাকিব ও শান্ত, আসলামের মামাতো ভাই গোলাপ চানের ছেলে রবিনসহ কয়েকজন মিলে এ সকল অপকর্ম নিয়নস্ত্রন করতো। ৫ আগষ্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে গেলেও এখন প্রকাশ্যে রয়েছে আসলাম ও তার ছেলেসহ অন্যান্য সদস্যরা। তারা পুর্বের ন্যায় এখনো এলাকায় মাদক বিক্রি চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন মিলকারখানায় চুরি ছিনতাই করছে। তাদেও এ সকল অপকর্মের ফিরিস্তিগুলোর একাধিক ভিডিও ফুটেজ একাধিক মিল ফ্যাক্টরির সিসি ক্যামেরায় ধারণকৃত রয়েছে। তাদের দাবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আসলামসহ তার চার সন্ত্রাসী ছেলে। স্থানীয়দের দাবী, ছাত্র-জনতার উপর হামলাকারী আসলামগংদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে দেশের প্রচলিত আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell