মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা জেলা প্রশাসনের টিম

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১১, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা জেলা প্রশাসনের টিম

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের টিম।

বুধবার (১১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে চলে এই অভিযান।

এ সময় সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ করে যৌথ বাহিনী। পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহনকে সরিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন বলেছেন, আমরা অনেক অবৈধ স্ট্যান্ড এখান থেকে সরিয়েছি। চাঁদমারি পর্যন্ত কোনো বাস কাউন্টার নেই। এখান থেকে সিএনজি স্ট্যান্ড তুলে দিয়েছি আবার হয়ত তারা এখানে ভিড় করছে। এভাবেই চলছে। আমরা সরিয়ে দিই তারা আবার এসে বসে।

তিনি আরও বলেন, আমরা কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করছি। এই অভিযানের মূল উদ্দেশ্য শহরের যানজট নিরসন ও সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সে ব্যবস্থা করে দেওয়া।

মানুষকে রাস্তায় দোকান বসানো বা গাড়ি না রাখার ব্যাপারে সচেতন করার পাশাপাশি তাদের জরিমানা করা হচ্ছে বলেও জানান জাকির হোসাইন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell