সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪০
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

চট্টগ্রাম সীতাকুণ্ডফেরিঘাট থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা-সার্ভিস বোট বিকল,পরে উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৩, ২০২৪, ৮:০২ পূর্বাহ্ণ
  • ১৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

চট্টগ্রাম সীতাকুণ্ডফেরিঘাট থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা-সার্ভিস বোট বিকল,পরে উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ফেরিঘাট থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া একটি সার্ভিস বোট বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকা পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে আরেকটি বোট গিয়ে বিকল হওয়া বোটটি উদ্ধার করে সন্দ্বীপ উপকূলে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সন্দ্বীপ চ্যানেলের বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন আকবর।

কুমিরা নৌ পুলিশ ও ফেরিঘাট সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে একটি সার্ভিস বোট দেড় শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে মাঝ পথে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। বিষয়টি ফেরিঘাট কর্তৃপক্ষকে জানানোর পরে আরেকটি সার্ভিস বোট গিয়ে উদ্ধার করে সন্দ্বীপের সমুদ্র উপকূলে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা সময় ধরে মাঝ সমুদ্রে আটকা ছিল বোটটি।

কুমিরা ফেরিঘাটের ইজারাদার জগলুল হোসেন নয়ন বলেন, সমুদ্রের মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে একটি দেড় শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়ে। বিষয়টি জানার পরে আরেকটি বোট গিয়ে উদ্ধার করে সন্দ্বীপ উপকূলে নিয়ে যায়।

এ বিষয়ে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন আকবর বলেন, প্রথমে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও ঘণ্টাখানেকের মধ্যে সার্ভিস বোটটি উদ্ধার করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell