সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৬
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

নারায়ণগঞ্জ ফতুল্লায় গার্মেন্টস ঝুট দখলে নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ৭

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২৪, ১০:২২ পূর্বাহ্ণ
  • ১৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ ফতুল্লায় গার্মেন্টস ঝুট দখলে নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ৭

ফতুল্লা প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার ঝুট দখলে নিতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।  দুপুরে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় শিক গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।

এসময় উভয় গ্রুপের অন্তত ৬-৭ জন আহত হন। তবে তাদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে মজিবর গ্রুপের আনোয়ার হোসেন আনুর হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, দুপুরে শিবুমার্কেট দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন শিক গার্মেন্টসের ঝুট দখলে নিতে একই এলাকার বিএনপি নেতা মিঠু গ্রুপ ও পূর্ব সস্তাপুর এলাকার স্থানীয় বিএনপি নেতা মজিবর গ্রুপ দেশীয় অস্ত্র হাতে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সেই সঙ্গে একে অপরকে ধাওয়া দেয়। এভাবে প্রায় দেড় ঘণ্টা সময় ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

এতে ছুরিকাঘাত ও ইটপাটকেলে উভয় গ্রুপের ছয়-সাতজন আহত হন। তাদের সংঘর্ষে গার্মেন্টস মালিক ও শ্রমিক এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ ও ডিবির একাধিক টিম এসে ধাওয়া করলে উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়। তবে এ বিষয়ে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, উভয় গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে তাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চলমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell