মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ণ
  • ১৪২ ০৯ বার দেখা হয়েছে

 

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

নোয়াখালী  প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের রামগতিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওই গৃহবধূ নিজেই বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে রামগতি থানায় মামলা করেন। এতে অভিযুক্ত করা হয় রাকিব ওরফে রাব্বি নামে এক ব্যক্তিকে।

থানা পুলিশ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঘরে একা পেয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা চালান রাকিব। অভিযুক্ত রাকিব সম্পর্কে চাচাতো দেবর।

এজাহার সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। আর তিনি শ্বশুর-শাশুড়ি এবং দুই সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন শ্বশুর-শাশুড়ি এবং তার পাঁচ বছর বয়সী বড় মেয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যান। ঘরে ওই গৃহবধূ দেড় বছরের ছেলেকে নিয়ে ছিলেন। এসময় রাকিব ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। ওই নারী চিৎকার করলে পালিয়ে যান রাকিব।

এদিকে মামলার পর বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

তিনি বলেন, রাকিবের লোকজন আমাকে হুমকি দিচ্ছে। বুধবার সন্ধ্যায় তার ভগ্নীপতি রিংকু এসে আমাকে হুমকি দিয়ে গেছে মামলা না করার জন্য। এখন পরিবারের সদস্যদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাকিব হোসেনকে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনার অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত করা হয়। এরপর সত্যতা পেয়ে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell