বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০৯
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

রমনা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ মাদক কারবারিকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১২, ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ
  • ১৫৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রমনা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ মাদক কারবারিকে গ্রেফতার

রাজধানীর রমনা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তির নাম-মো. তারেকুল ইসলাম ওরফে প্রকাশ তারেক হোসেন (২৭)।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌচাক এলাকার ফরচুন শপিং মলের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-রমনা সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রমনার মৌচাক এলাকার ফরচুন শপিং মলের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টায় ডিবির টিম ওই স্থানে অভিযান পরিচালনা করে তারেককে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

এ ঘটনার গ্রেপ্তারকৃত তারেকের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell