বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৮
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

ইউনিক লার্নিং জোনের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৩, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
  • ২৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ইউনিক লার্নিং জোনের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলা

নিজস্ব সংবাদদাতা// ইউনিক লার্নিং জোনের ৭ম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতী নগরীর মাসদাইরে মেরিডিয়ান লাউঞ্জ চাইনীজ এন্ড পার্টি সেন্টারে নয়াপাড়াস্থ ইউনিক লার্নিং জোনের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, ক্রেষ্ট বিতরণ, সঙ্গীতানুষ্ঠান ও গেম শোর জমকালো আয়োজন করা হয়। ইউনিক লার্নিং জোনের প্রতিষ্ঠাতা সাবেক কিন্ডার কেয়ার স্কুলের শিক্ষিকা মেহনাজ আক্তারের সভাপতিত্বে ও তারেক উল্লাহ সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের স্থায়ী সদস্য বিশিষ্ট সংবাদ, মানবাধিকার ও নাট্যকর্মী এবং সংগঠক এম আর হায়দার সৈকত রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর সংগঠক ও মেরিডিয়ান লাউঞ্জের সহ-প্রতিষ্ঠাতা ফয়সাল আহাম্মদ দোলন, বর্ণালী টেক্সটাইলস লিমিটেডের সিনিয়র ম্যানেজার(একাউন্টস) সজিব উল্লাহ্ সাজু, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৯৭ এর প্রতিনিধি খালেদুর রহমান উজ্জ্বল, গনবিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক জামিল হোসেন ও জিনিয়াস টিউটোরিয়াল হোমের প্রতিষ্ঠাতা খোকন মৃধা প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক রানা শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে যার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি পরিবার থেকে শুরু করে সামাজিক দায়িত্ব পালনে নিজেকে সম্পৃক্ত করতে হবে। একজন প্রকৃত দেশপ্রেমিক হওয়ার মাধ্যমে দেশবাসীর কল্যাণে আগামী দিনে যার যার অবস্থান থেকে কাজ করার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। ইউনিক লার্নিং জোনের শিক্ষা কার্যক্রম আগের চাইতে আরো গঠন মূলক, শিক্ষা সহায়ক এবং বাস্তবমুখী হিসেবে গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি প্রাক্তন শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্বরূপ ক্রেস্ট তুলে দেন। গত ১০ জানুয়ারী শুক্রবার রাতে ইউনিক লার্নিং জোনের এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথিকে সাথে নিয়ে অন্যান্য অতিথিবৃন্দ ও আয়োজকরা কেক কেটে ৭ম বর্ষপূর্তির শুভ সুচনা করেন। পরে সঙ্গীতানুষ্ঠান, গেম শো ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell