মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৫
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

ইট ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ (এসআই) এর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৬, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
  • ২৮৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

ইট ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ (এসআই) এর মৃত্যু

বরিশালে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে ইট ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ মহানগর পুলিশের সেই উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তার মৃত্যু হয় বলে বরিশাল মহানগরের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানিয়েছেন।

 

মৃত এসআই মো. মেহেদি হাসান বরগুনা সদর থানার চর কলোনি গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, গত ৬ জানুয়ারি গভীর রাতে একটি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান করে। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে পড়ে যায় এসআই মেহেদি হাসান। পরে তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে ওপরে উঠানো হয়। কিন্তু তার শরীরে ৪০ শতাংশ পুড়ে যায়। এসআই মেহেদিকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দুইটায় মারা গেছেন তিনি।

এদিকে বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell