সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২১
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর সুবর্ণচরে আগুনে ২৫ দোকান পুড়ে ছাই

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২০, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
  • ১৪০ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে আগুনে ২৫ দোকান পুড়ে ছাই

 নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মজিদ ভূইয়ারহাট বাজারের  মার্কেটে আগুনে পুড়ে ২৫টি দোকান ছাই গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে কাইয়ুম মটরস এর নগদ ২৪ লক্ষ টাকা সহ প্রায় তিন কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার ভোরের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোরে নামাজ পড়তে উঠে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাদের ধারণা  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ২৫টি দোকান পুড়ে যায়।
কাইয়ুম মটরসের মালিক আবদুল কাইয়ুম জানান, রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। ভোরে স্থানীয়দের ফোন পেয়ে বাড়ি থেকে এসে দেখেন দোকানে ক্যাশে থাকা নগদ ২৪ লক্ষ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।  বাকী হিসাবের খাতা, বিভিন্ন  কোম্পানির হিসাব নিকাশের সবকিছু পুড়ে গেছে। তিনি কয়েকটি কোম্পানির ডিলারশিপ নিয়েছেন, তাদের হিসাবের খাতা ও পুড়ে ছাই হয়ে গেছে।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নুরুন নবী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ৫টি দোকান আংশিক পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তিনি আরো বলেন, তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell