মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৮
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

লালপুরে মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত তিন স্কুলছাত্র

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২১, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

লালপুরে মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত তিন স্কুলছাত্র

নাটোরের লালপুরে ট্রাকচাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর পৌনে ১টার সময় লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের আঞ্চলিক সড়কের শেখচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন- লালপুর উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯) এবং সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ দুপুরের দিকে
ওই তিন স্কুলছাত্র একটি মোটরসাইকেলে করে লালপুর উপজেলার ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। পথে সেকচিলান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যায়। গুরুতর আহত হয় স্বপন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সেও মারা যায়।

ওসি বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell