বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ২৪ এর আন্দোলনে বাচ্চারা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য- রাজীব আহসান

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২১, ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

২৪ এর আন্দোলনে বাচ্চারা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য- রাজীব আহসান

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, এরা কথায় কথায় বলবে ২৪ এর চেতনার বিরুদ্ধে কথা বলছে। চেতনা নষ্ট হলে অমুককে তুলে নিয়ে যাবো, দেখিয়ে দিবো।

মানুষ এগুলো ভালোভাবে নেয় না। ২৪ এর আন্দোলনে বাচ্চারা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। এ সরকারকে পরিচালনাকারী কিছু ছাত্রনেতা মানুষের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। এ চেতনা একদিনে তৈরি হয় না। নষ্ট কিন্তু খুব সহজেই হয়। মানুষ ভোটাধিকার চায়, মুখ ফুটে কথা বলতে চায়।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) শহরের ডনচেম্বার এলাকায় মেডিস্টার হাসপাতাল ও রেনেসাঁ ল্যাবের সামনের সড়কে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজীব আহসান বলেন, নারায়ণগঞ্জ মহানগরে চারটি থানা আছে। আজকের পর চারটি নতুন কমিটি হবে। ঢাকার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুয়েকটি জায়গার মধ্যে একটি নারায়ণগঞ্জ। গত ১৭ বছরে স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম করেছে। যখন অনেকে ছিল না। পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেসময়ও রানা, বাবুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিল। সংখ্যায় যতই হোক, তারা রাজপথে ছিল।

তিনি বলেন, নারায়ণগঞ্জ মহানগরে যে নেতারা আছেন, দল থেকে যে ভালোবাসা অর্জন করেছেন তার কতটা রক্ষা করতে পেরেছেন তা দেখার বিষয়। জনগণের আস্থা নষ্ট করা যাবে না। দলের নেতৃত্ব আমার হাতে, এটি একটি আমানত। এর জবাবদিহি দলের হাইকমান্ডের কাছে করতে হবে। ভুলত্রুটির ঊর্ধ্বে কেউ না। কিন্তু সবাইকে নিয়েই দলটা করতে হবে। নেতৃত্বে যিনি আছেন তাকে মেনেই দল করতে হবে। নেতৃত্বে যারা আছে ঔদ্ধত্যপূর্ণ কাজ করবেন না। নারায়ণগঞ্জে আসতে দিবো না, করতে দিবো না এগুলো বলবেন না। নারায়ণগঞ্জে একজন বলতেন ‘খেলা হবে’। যখন খেলা শুরু হলো তাদের আর পাওয়া যায়নি। র‍্যাব-পুলিশ সঙ্গে নিয়ে বলা যায় ‘খেলা হবে’। এখন তো লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, আসুন এখন।

তিনি আরও বলেন, অনেকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এগুলো স্রেফ কুতর্ক। আমরা কী একবারও বলেছি সংস্কার চাই না। আপনারা ছয় মাস ধরে আছেন। এখনও তো বলতেই পারছেন না আপনারা কী করতে চান। অথবা আপনারা অন্যের প্রেসক্রিপশনে চলছেন। বিএনপি সংস্কার চায়, দ্রুত সংস্কার চায়। বিএনপি চায় জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

রাজীব আহসান বলেন, আমরা অনেক সহযোদ্ধাদের সঙ্গে সকালে মিছিল করেছি বিকেলে কবরে নামিয়ে দিয়ে এসেছি। রক্তের সঙ্গে বেইমানি করবেন না। অনেক অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা কথা বলে রাজনীতি করেন না। এ পর্যন্ত আমরা হাজারও নেতাকর্মী দল থেকে বহিষ্কার করেছি। স্বাধীনভাবে চলতে পারছেন, এটাই তো শুকরিয়া। নিজেকে সংযত রাখতে চেষ্টা করবেন। দল থেকে একবার ছিটকে গেলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell