সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৮
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে সদ্য মুসলিম হওয়া গৃহবধুর অনশন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ
  • ১৫০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে সদ্য মুসলিম হওয়া গৃহবধুর অনশন

মাসুদ রানা,স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামী আরাফাতের বাড়িতে অনশন এক গৃহবধূ। ওই গৃহবধূ বাড়িতে অবস্থান নিলে স্বামী আরাফাত বাড়ি থেকে পালিয়ে যায়। রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাটের মমতাজ মেম্বার পাড়ায় স্বামী আরাফাত ফেরদৌসের বাড়িতে অবস্থান নেন তিনি। আরাফাত ফেরদৌস ওই এলাকার তাহির উদ্দিনের ছেলে। জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে। তিনি নওগাঁ জেলার সদর উপজেলার খাস নওগাঁ গ্রামের নরেশ মন্ডলের মেয়ে।

 

তিনি এর আগেও একটি বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ৪ বছরের সংসার জীবনের টানেন ইতি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাদের। এর এক পর্যায়ে সনাতন ধর্ম ত্যাগ করে আদালতের মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহন করে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের প্রায় ২ বছরের সংসার। এরই মধ্যে ভুক্তভোগী ওই গৃহবধূর ৮ ভরি স্বর্ণালংকার ও ৩ লক্ষ টাকা নিয়ে স্বামী আরাফাত পালিয়ে যায়। এর এক পর্যায়ে একতরফা তালাকনামা পাঠিয়েছে স্বামী আরাফাত। আরো জানা যায়, স্বামী আরাফাত এর আগেও একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন বলে অভিযোগ ওঠে।

 

ভুক্তভোগী গৃহবধূ জানান, আরাফাতের সঙ্গে আমার ২০১২ সাল থেকেই পরিচয়। এরপর প্রেম করি। ২০২৩ সালের ২৭শে সেপ্টেম্বর আমরা বিবাহ করি। আমরা ভাড়া বাসায় থাকি। সে ১০ দিন ধরে বাসায় নাই এবং খোঁজ পাচ্ছি না। তাই তাকে খুঁজতে তার গ্রামের বাড়িতে আসি। আমি তার সংসার করতে চাই। এদিকে স্বামী আরাফাত ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় কোনোরকম যোগাযোগ করা যায়নি। স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার কম বেশি সব মানুষই তাদের বিয়ের বিষয়ে অবগত আছে। মেয়েটি যেহুতু ধর্ম ত্যাগ করে আসছে তাই আরাফাতের উচিত তাকে নিয়ে সংসার করা। এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell