রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০১
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছেন-(জিএম) কাদের।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ
  • ৪০৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছেন-(জিএম) কাদের।দেশের কোটি কোটি মানুষ জাতীয় পার্টির (জাপা) দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, জাতীয় পার্টি এখন অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির বিভাগীয় অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে আনুষ্ঠানিক সভায় তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, প্রায় ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র তিনটি দল মাঠে আছে। বাকিরা নেতা বা সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের মূল্যায়ণে রাষ্ট্রপরিচালনায় আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি অনেক বেশি সফল ছিল। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি কখনোই আপস করবে না।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছেন। একবুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি মানুষ।

তিনি আরও বলেন, স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি বিজয়ী হতেই মাঠে লড়বে। কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে তাদের প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের প্রতিটি নির্বাচনের মাধ্যমে ঘরে ঘরে জাতীয় পার্টির দাওয়াত পৌঁছে দেয়া হবে।

সভায় নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় পার্টি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কাউন্সিল করে দলীয় কর্মকাণ্ডে গতিশীলতা আনতে নির্দেশনা দেন জিএম কাদের।

সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় পার্টির সরকারের বিকল্প নেই। দেশের মানুষের ভালোবাসা নিয়ে আমরা পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ব। একমাত্র জাতীয় পার্টিই পারবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। জাতীয় পার্টির এগিয়ে চলা কোনো অপশক্তি রোধ করতে পারবে না।

আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মো. সোহেল ও লিয়াকত হোসেন খোকা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell