বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৭
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশে ট্রেন বন্ধ -মানুষকে জিম্মি করে সরকারি কর্মচারীরা আন্দোলন,হাজার হাজার যাত্রীরা দুর্ভোগে

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৮, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
  • ২৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশে ট্রেন বন্ধ -মানুষকে জিম্মি করে সরকারি কর্মচারীরা আন্দোলন,হাজার হাজার যাত্রীরা দুর্ভোগে

চট্টগ্রাম প্রতিনিধি।।

মানুষকে জিম্মি করে সরকারি কর্মচারীরা আন্দোলন নেমেছে। হাজার হাজার যাত্রী সকাল থেকে দুর্ভোগে পড়েছে।

এদিকে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশের মতো চট্টগ্রামের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। কর্মবিরতির কারণে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছয়টি আন্তঃ নগর ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বলেন, রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে কোনো ট্রেন ছাড়েনি। সকাল ১১ টা পর্যন্ত সিডিউল অনুযায়ী ছয়টি আন্তঃনগর ট্রেন ছাড়া সম্ভব হয়নি। যেসব যাত্রী কাউন্টার থেকে টিকেট নিয়েছিলেন তাদের টিকেট ফেরত নেওয়া হচ্ছে। প্রতিদিন আন্তঃনগর, মেইল ও লোকাল মিলে ২৭ জোড়া ট্রেনে প্রায় ১২ হাজার যাত্রী যাওয়া আশা করে বলে জানান তিনি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সকাল ৬ টায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, সকাল ৭টায় কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস, সাড়ে ৭ টায় ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস, ৭টা ৫০ মিনিটে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, সকাল ৮ টায় চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস এবং সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকাগামী মেইল কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি।

ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রী শাহাবুদ্দিন বলেন, সকালে ট্রেন চলবে না এ তথ্য আমার জানা ছিল না। স্টেশনে এসে দেখি ট্রেন ছাড়ছে না। আমার মত শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell