মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

পাওনা টাকা চেয়েও না পেয়ে বাগ-বিতণ্ডায় হত্যা হলো ভ্যানচালক 

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১০, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
  • ১৮৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পাওনা টাকা চেয়েও না পেয়ে বাগ-বিতণ্ডায় হত্যা হলো ভ্যানচালক

মাদারীপুর জেলার শিবচরে ভ্যানচালক মিজান গাজীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমেরী হোসেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি ইটের ভাটা সংলগ্ন ভুট্টা ক্ষেত থেকে মিজান গাজী (২০) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের মা মলিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমির হোসেন এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নেতৃত্বে শুরু হয় মামলাটির রহস্য উদঘাটন।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমির হোসেন বলেন, নিহতের মা মলিনা বেগম বাদী হয়ে আরিয়ান আহমেদ স্বাধীন ব্যাপারী ও আল আমিনসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করলে আমরা আরিয়ান ও আল আমিনকে গ্রেপ্তার করি। পরে তাদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে জড়িত হান্নান নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

প্রেসব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রোববার ঘটনার সঙ্গে জড়িত উপজেলার শিকদার হাট এলাকার হুমায়ুন শিকদারের ছেলে মো. হান্নান শিকদারকে (২৬) গ্রেপ্তার করা হয়।

আরিয়ান আহমেদ স্বাধীন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। মিজানের ভ্যান তারা ব্যবহার করতেন। সেই সুবাদে স্বাধীনের কাছে ৪৫০ টাকা পেতেন মিজান। বেশ কিছুদিন ধরে টাকা চেয়েও না পেয়ে স্বাধীনের সঙ্গে কিছুটা বাগ-বিতণ্ডা হয় মিজানের। মূলত টাকা না দিতে এবং এর প্রতিশোধ নিতেই ভ্যানচালককে হত্যা করেন তারা।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, হান্নান পেশায় একজন ইটভাঙা শ্রমিক এবং মাদকাসক্ত। অন্যান্য আসামিদের প্ররোচনায় মাত্র দুই হাজার টাকার বিনিময়ে হান্নান অন্যান্যদের সহায়তায় নৃশংসভাবে খুন করেন ভ্যানচালক মিজানকে। ঘটনার দিন ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার পর হান্নানসহ অন্যান্য আসামিরা মিজানকে তার অটোভ্যানসহ ৫০০ টাকায় ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে যান। শিবচর থানার কাদিরপুর ইউনিয়নের দেলোয়ারের ইটভাটার অদূরে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের আড়ালে নিয়ে প্রথমে চড়-থাপ্পড় মারেন চারজন মিলে। তারপর আসামিদের সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন মিজানকে। একপর্যায়ে মিজান মাটিতে লুটিয়ে পড়লে গলায় ছুরি চালান আসামি হান্নান।

সোমবার আসামি হান্নান শিকদারকে আদালতে সোপর্দ করা হলে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন বলে জানান এএসপি আজমির হোসেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell