রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০০
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন সঙ্গে সাক্ষাৎ ,চলতি বছরের শেষ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা হচ্ছে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৭, ২০২৫, ২:৪০ পূর্বাহ্ণ
  • ১৫৬ ০৯ বার দেখা হয়েছে

 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন সঙ্গে সাক্ষাৎ ,চলতি বছরের শেষ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা হচ্ছে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা প্রতিনিধি।।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।

নির্বাচন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের জন্য আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন। আমরা সাধারণ নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি।

তিনি আরও বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ।সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও তাদের অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বের অনেক ক্ষেত্রে, বিশেষ করে ভারী শিল্পের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে।

তিনি বলেন, আমাদের জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমরা এক বিশেষ সম্পর্ক চাই—একটি ভিন্ন ধরনের সম্পর্ক।

এসময় জারাহ ব্রুহন অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার শাসনামলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। তিনি বলেন, আমি আপনার কাজের বড় ভক্ত।

সাক্ষাৎকালে ব্রুহন অধ্যাপক ইউনূসের চালু করা ‘থ্রি জিরো’ আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য দূরীকরণ উদ্যোগ এবং কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন।

জারাহ ব্রুহন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ সফরে এসেছেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান লামিয়া মোরশেদ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell