বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫১
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে, ১১৫ তম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালিত

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৯, ২০২৫, ২:২৩ পূর্বাহ্ণ
  • ১৬৩ ০৯ বার দেখা হয়েছে

 

পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে, ১১৫ তম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালিত হলো।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “কলকাতা বু্রো”

৮ই মার্চ শনিবার, ঠিক দুপুর তিনটায়, পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে, বিড়লা তারামণ্ডলের সামনে থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত,

১১৫ তম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিশাল RALLY ও সংক্ষিপ্ত সভার আয়োজন করেন। এই RALLY উপস্থিত ছিলেন, সাংসদ মালারাই, মন্ত্রী শশী পাঁজা, বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়,

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, স্মিতা বক্সী, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, চৈতালী চ্যাটার্জী, প্রিয়দর্শিনী, সহ বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য কাউন্সিলর , মন্ত্রীগণ ও মহিলা নেতৃত্বরা।

এই মিছিলে কয়েক হাজার মহিলা অংশগ্রহণ করেন, এবং তাহারা হাতে ব্যানার ও পোস্টার নিয়ে পায়ে পায়ে এগিয়ে যান ধর্মতলার দিকে।

তাহারা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় আজ আমরা অনুপ্রাণিত, বাংলার ঘরে ঘরে দিদি উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন। নারীদের উৎসাহিত করেছেন, বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে নারীদের জয় জোয়ার এনে দিয়েছেন। আজ সাড়া দেশে ঘরের বউয়েরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নিজেদের হাতের কাজ করে রোজগার করছেন,

এর সাথে সাথে বলেন বাংলার দিদি প্রতিবছর একটি করে প্রকল্প তুলে দিচ্ছেন। তারা বলেন ১১৫ তম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস হলেও, দিবসের ৫০ বছরে দিদি বাংলার ঘরে ঘরে। তিনি আনন্দধারায় এক কোটি ২১ লক্ষ্য মেয়েদের জীবনের পথে স্বনির্ভর করেছেন। ৮০ হাজার স্বয়ংসিদ্ধা দল তৈরি করেছেন।

১ কোটি ২০ লক্ষ ছাত্রী সবুজ সাথীর আওতায়। তিনি কন্যাশ্রীর জন্য বরাদ্দ ১৫ কোটি করেছেন। ৪১টি মহিলা পরিচালিত থানা বাংলার মহিলাদের নিরাপত্তার জন্য তৈরি করেছেন। ঐক্যশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী তরুণ এর স্বপ্ন পূরণ করেছেন। তাহাদের পাশে রয়েছেন। এইভাবে একের পর এক প্রকল্প মহিলাদের জন্য তৈরি করেছেন।

সুন্দর একটি প্রশেসনের মধ্য দিয়ে শোভাযাত্রা যখন ধর্মতলার দিকে এগিয়ে আসে, সেই মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, একমাত্র মেয়েরাই পারে দুর্গা রূপে সৃষ্টি করতে, মেয়েরা পিছিয়ে পড়ে না, ভয় পায় না,

মেয়েরাও পুরুষদের মত সমান অধিকারী, বাড়ির কাজ সেরে তারাও নিজেদের স্বনির্ভর। আজ বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার মহিলা এই সভায় পা মেলান।।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ” কলকাতা বু্রো”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell