রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩০
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

মিরসরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে বেঁধে গণপিটুনি 

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৭, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

মিরসরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে বেঁধে গণপিটুনি

চট্টগ্রামের মিরসরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কবির আহম্মদ নামে এক যুবককে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার পৌরসদরে মিরসরাই কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছুদিন স্কুলছাত্রী দু্ই বোন ও তার সহপাঠীরা প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিদিন উত্ত্যক্ত করতেন অভিযুক্ত কবির আহম্মদ। দিনদিন উত্ত্যক্তের পরিমাণ বাড়তে থাকে। ওই দুই ছাত্রী বিষয়টি তাদের বাবাকে জানায়। প্রতিদিনের মতো শনিবার সকালে ছাত্রীরা প্রাইভেট পড়তে যাওয়ার পথে অভিযুক্ত যুবক তাদের পিছু নিয়ে উত্ত্যক্ত করতে থাকেন। এসময় ছাত্রীর বাবা ও স্থানীয়রা হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এতে অভিযুক্ত গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান তার পরিবারের সদস্যরা।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ জানান, কবির আহম্মদ নামে একজন পুরো শরীরে আঘাত নিয়ে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো নয়।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ইভটিজিংয়ের দায়ে কলেজ রোড এলাকায় একজনকে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি সমাধান করবে বলে তাকে হাসপাতালে পাঠায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell