রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৬
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

মাদারীপুরে মসজিদের ভেতরে তিন ভাইকে কুপিয়ে হত্যা,চিকিৎসাধীন অবস্থায় আরও এক ভাইয়ের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৯, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ
  • ২১৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

মাদারীপুরে মসজিদের ভেতরে তিন ভাইকে কুপিয়ে হত্যা,চিকিৎসাধীন অবস্থায় আরও এক ভাইয়ের মৃত্যু

মাদারীপুরে মসজিদের ভেতরে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় আহত আরও এক ভাই মারা গেছেন। তার নাম তাজেল হাওলাদার (২০)।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তাজেল সদর উপজেলার খোয়াজপুর এলাকার আজিজুল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তাজেলের মৃত্যু খবর নিশ্চিত করেছেন নিহতের মেঝ ভাই রাজু হাওলাদার।

এর আগে গত ৮ মার্চ পূর্ব বিরোধ ও বালু ব্যবসার জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

নিহতরা হলেন- আতাউর রহমান সরদার ওরফে আতাবুর (৩৫), সাইফুল ইসলাম ওরফে হিটার সাইফুল (৩০), তাঁদের চাচাতো ভাই পলাশ সরদার (১৭)। আতাউল ও সাইফুল সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়ি এলাকার আজিবর সরদারের ছেলে ও পলাশ একই এলাকার মুজাম সরদারের ছেলে। নিহত সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজেল, তিনি সাইফুলের চাচাতো ভাই। এ ঘটনায় গুরুতর আহত অলিল সরদার (৪০) এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ৮ মার্চ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত তাজেলকে গত শনিবার ঢাকা মেডিকেল থেকে মাদারীপুরে নিয়ে আসা হয়। পরে রোববার মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে তাজেলকে চিকিৎসার জন্য পুনরায় ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে তার অবস্থা খারাপ হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে সকালেই তাজেলের পরিবার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাজেল মারা যান।

নিহত তাজেলের মেঝ ভাই রাজু হাওলাদার বলেন, ‘মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ভাই মারা গেছে। অনেক চেষ্টা করছি, কোনোভাবেই ভাইরে বাঁচাইতে পারি নাই। প্রথমে ভালোই সুস্থ হয়ে উঠছিল। ঢাকা থেকে ছেড়ে দিছে। মাদারীপুর নিয়ে গেছি। মঙ্গলবার সকাল থেকে ভাই অসুস্থ, মাদারীপুরের ডাক্তার কইছে, ঢাকায় নিয়ে যান। ঢাকায় নিয়ে আসার কিছুক্ষণ পরেই ভাইডা মইরা গেল। যারা আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী তাদের বিচার চাই, ফাঁসি চাই।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে প্রতিবেশী জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুব দলের সাবেক দপ্তর সম্পাদক শাহ্জাহান খান ও বালু ব্যবসায়ী হোসেন সরদারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তিনি। এ কারণেই গত ৮ মার্চ শাহ্জাহান খান ও হোসেন সরদারের নেতৃত্বে তার লোকজন সাইফুল ও তার ভাইদের কুপিয়ে হত্যা করে। এ ঘটনার একদিন পরেই সাইফুল ও আতাউর সরদারের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত হোসেন সরদার গ্রেপ্তার হলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে মূল অভিযুক্ত কৃষক দলের নেতা শাহ্জাহান খান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘খোয়াজপুরে আলোচিত ঘটনায় আরও একজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪। নিহত তাজেলের লাশ ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মাদারীপুরে আনা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell