রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৭
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

পুলিশ ও ইসির কর্মীরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,হয়রানি -নির্বাচন ভবনের সামনে মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১, ২০২১, ১:৫৩ পূর্বাহ্ণ
  • ৫৮২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ৭২ ঘণ্টার মধ্যে নিবাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ সব হয়রানিমূলক ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিবাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ সব হয়রানিমূলক ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার নির্বাচন ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। রোববার নির্বাচন ভবনে পুলিশ ও ইসির কর্মীরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেন ও প্রবেশমুখে তাদের কয়েকজনকে হয়রানি করেন বলে তারা অভিযোগ করেন। মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বতমান ও সাবেক নেতারা। প্রতিবাদ সমাবেশে বিএফইউজে কোষাধক্ষ দীপ আজাদ, সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান, ডিইউজে প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আছাদুজ্জামান, নিবাহী পরিষদ সদস্য রাজু হামিদ, সাবেক নিবাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব এবং ডিআরইউ সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কর আলী শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদর নূরুল ইসলাম হাসিব, সাবেক ডিআরইউ নেতা শাহনাজ শারমিন, সচিবালয় বিটের সংগঠন বিএসআরএফ এর কার‌্যনির্বাহী সদস্য শাহজাহান মোল্লা ও ইসমাইল হোসেন রাসেল বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সহ-সভাপতি রাশেদুল হক। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিদিনের সংবাদ সম্পাদক শেখ নজরুল ইসলাম। পরিচালনা করেন প্রতিদিনের সংবাদের সিনিয়র রিপোটার গাজী শাহনেওয়াজ। ইসিতে সাংবাদিক হয়রানির ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন, অবাধে সংবাদ সংগ্রহের নিশ্চয়তা, বাধামুক্তভাবে ইসির ভবনে প্রবেশের অধিকার নিশ্চিত করাসহ কয়েক দফা দাবি জানান সাংবাদিকরা। মানবন্ধনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ অগাস্ট নিহতদের স্মরণে, করোনায় মারা যাওয়া কয়েকজন ইসি কর্মীর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell