শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৬
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

নোয়াখালীতে দোকানে ইফতারি কিনতে যাওয়ার পর ৯ বছরের এক শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার-পরিবারের দাবি, তাকে ধর্ষণ করা হয়েছে

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৬, ২০২৫, ৬:৪৬ পূর্বাহ্ণ
  • ২০৯ ০৯ বার দেখা হয়েছে

 

নোয়াখালীতে দোকানে ইফতারি কিনতে যাওয়ার পর ৯ বছরের এক শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার-পরিবারের দাবি, তাকে ধর্ষণ করা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি।।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নদনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে সঙ্গে থাকা শিশুটির নানি জানান, শনিবার বিকেল ৫টার দিকে তার মা বাড়ির পাশের দোকানে ইফতারি কিনতে পাঠান। দীর্ঘ প্রায় এক ঘণ্টা পরও ফিরে না আসায় তিনি বের হয়ে শিশুটিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে বাড়ির দিকে আসতে দেখেন তার মা। শিশুটি তখন হাঁটতে পারছিল না। রক্ত বের হচ্ছিল শরীর থেকে। পরে তিনি শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, শিশুটির শরীরে ব্লেড দিয়ে কাটার মতো জখম রয়েছে। এতে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় অনেক সেলাই দিতে হয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে শিশুটির ঘুম ভাঙার পর তাকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলেও সে কিছুই জানাতে পারেনি। তার মধ্যে ভয়-আতঙ্ক কাজ করছে।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ভুক্তভোগী শিশুটির চিকিৎসা চলছে। সে অনেকটা আশঙ্কামুক্ত। বাকি তথ্য পরে জানানো হবে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীর পরিবার ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell