রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৭
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে ঢুকে চোরের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী জখম 

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৮, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
  • ২১০ ০৯ বার দেখা হয়েছে

 

 

দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে ঢুকে চোরের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী জখম

রাজধানীর চকবাজার ইসলামবাগের একটি বাসায় চোরের ছুরিকাঘাতে আবু মুসা আপন (৪৫) ও শাহনাজ পারভীন (৩৬) নামে এক দম্পতি জখম হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর সোয়া ৬টার দিকে ইসলামবাগ সিলভার গলির চারতলা বাসায় ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শাহনাজের বোন শাহিদা খানম জানান, তারা দুজনই জিসান ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন। সকালে মুসা দরজা খুলে ঘরের বাইরে ওয়াশরুমে যান। শাহনাজ রান্না ঘরে ছিলেন। এ সময় এক যুবক দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। শাহনাজ দেখতে পেয়ে তাকে ধরতে গেলে তার হাতে ছুরিকাঘাত করে ওই যুবক। এসময় তার চিৎকারে আবু মুসা ওয়াশরুম থেকে এসে দেখে স্ত্রী রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ধরে রেখেছেন। তখন আবু মুসা ওই যুবককে ধরতে গেলে তার ডান পাজরে ও ডান হাতে ছুরিকাঘাত করা হয়। তবে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই যুবককে ধরে পুলিশে দেয়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে চোরসহ তিনজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এসআই আরও জানান, অভিযুক্ত যুবকের নাম সোহাগ (১৮)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে তিনি বাসায় প্রবেশ করেছিলেন। পরে স্বামী-স্ত্রী টের পেয়ে তাকে ধরে ফেলেন। এসময় চোরের ছুরিকাঘাতে ওই দম্পতি আহত হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell