বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৪
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সুবর্ণচরে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, ২৬টি অবৈধ দোকান উচ্ছেদ

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৪, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
  • ১০৫ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে হারিছ চৌধুরী বাজার সংলগ্ন পরিষ্কার বাজার থেকে হারিছ চৌধুরী বাজার পর্যন্ত হারিছ চৌধুরী বাজারে পাশে হাবুর খাল দখল করে গড়ে ওঠা ২৬টি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিএডিসির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন।সাথে ছিলেন বিএডিসির  সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসেন। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় হাবুর খাল দখল করে নির্মিত দোকানগুলো ভেঙে দেওয়া হয়। বহুদিন ধরে খালটির স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে থাকায় স্থানীয় কৃষকরা চরম দুর্ভোগে পড়েছিলেন।

এ প্রসঙ্গে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন বলেন,“সরকারি খাল দখল করে কেউ স্থাপনা গড়তে পারবে না। হাবুর খাল কৃষি ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে সুবর্ণচরের অন্যান্য দখল হওয়া খালও উদ্ধার করা হবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।”

উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও সাংবাদিক আব্দুল বারী বাবলু বলেন,

“দীর্ঘদিন ধরে হাবুর খালটি দখল করে রাখা হয়েছিল। আমরা বারবার দাবি জানিয়েছিলাম দখলমুক্ত করার জন্য। আজকের অভিযান প্রমাণ করেছে, প্রশাসন চাইলে পরিবেশ রক্ষা করা সম্ভব।”

স্থানীয় কৃষক আব্দুল মজিদ বলেন,

“এই খাল দিয়ে জমিতে পানি দিতাম। খাল দখলের কারণে কৃষিকাজে অনেক ক্ষতি হয়েছিল। এখন খাল মুক্ত হওয়ায় চাষাবাদে উপকার হবে।”

এর আগে গত শনিবার ও রবিবার কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সুবর্ণচরের পানি সংকটাপন্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তারা নদী ও খালের উৎসস্থল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় সচিবরা দখল হয়ে যাওয়া খাল ও নদী উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনকে তাগাদ দিয়ে বলেন,

“প্রাকৃতিক পানির উৎস রক্ষা না করলে কৃষি ও সেচব্যবস্থা টেকসই হবে না। প্রশাসনকে দখলদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

স্থানীয় জনগণ ও পরিবেশকর্মীরা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানান এবং আগামী দিনগুলোতে আরও কঠোর অভিযান চালানোর আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell