মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৯
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

বন্দরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১৫ গরুসহ ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৫, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১৫ গরুসহ একটি ট্রাকে ডাকাতির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) অপস অফিসার মো. গোলাম মোর্শেদ।

গ্রেপ্তারকৃত বাবলু ওরফে বাবুল (৩৮) ঢাকার বাড্ডা থানার আনোয়ার আলীর ছেলে। এর আগে ২৪ মে ঢাকার বাড্ডা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর পাবনার ঈশ্বরদীতে বাদী রানা হোসেন তার মালিকানাধীন মিনি ট্রাক নিয়ে ১৫টি গরুসহ চট্টগ্রামের উদ্দেশে রওনা করেন। ১৯ ডিসেম্বর রাত অনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে বন্দর থানাধীন কামতাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের ওপর পৌঁছামাত্র একটি সিলভার রঙের মাইক্রোবাস বাদীর ট্রাকের সামনে ব্যারিকেড দিলে ট্রাকের ড্রাইভার মো. ইরফান রাস্তার পাশে গাড়ি থামায়। তখন অজ্ঞাতপরিচয় সিলভার রঙের মাইক্রোবাস থেকে ভুয়া ডিবির কটি পরিহিত কয়েকজন ব্যক্তি নেমে গাড়ির কাছে এসে গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং গাড়িতে থাকা গরুর পেটে হেরোইন মাদক আছে বলে দাবি করে বাদীসহ ট্রাকের ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে সিলভার রঙের মাইক্রোবাসে তুলে নেয়।

আগে থেকে মাইক্রোবাসের ড্রাইভারের সিটে একজন বসা ছিল। তাদের মধ্যে থেকে এক ব্যক্তি গরুসহ ট্রাকটি নিয়ে চলে যায় এবং মাইক্রোবাসের ড্রাইভার তাদের গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে গামছা দিয়ে বাদী ও তার ড্রাইভারের চোখ, মুখ, হাত বেঁধে গাড়ির ভেতরে এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে দ্রুত চলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি। আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell