শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

যাত্রাবাড়ী এলাকার বাসায় ডাকাতদের মারধরে স্বামীর মৃত্যু,ছুরিকাঘাতে গুরুতর আহত স্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ
  • ১৩০ ০৯ বার দেখা হয়েছে

 রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের মারধরে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ী বিবির বাগিচা ইত্যাদি গলি ৭৬/২/ই নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৬টায় ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।  

নিহত ইসমাইল হোসেনের মেয়ে সালমা জানান, যাত্রাবাড়ীর পাঁচতলা বাড়িটি তাদের নিজেদের। সেটির দোতলায় থাকতেন তার বাবা-মা। আর তিনি নিজে থাকেন রায়েরবাগ। ভোরে তাদের বাসার ২য় তলার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তার বাবা মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। এক পর্যায়ে ডাকাতরা চলে যায়। পরে খবর পেয়ে তার বাবা ও মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন। তার মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো অস্ত্রের  আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মগর্ে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বাসার গ্রিল কেটে চারজন চোর প্রবেশ করে লুটপাট চালায়। এ সময় তারা বয়স্ক নারীকে ছুরিকাঘাত করে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। আর তার বয়স্ক স্বামী হাসপাতালে মারা যান।

তিনি বলেন, সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণসহ নানান তথ্য নিয়ে অপরাধীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell