বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে-ফজরেই পূর্ণ হয়ে গেছে উদ্যান।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২০, ২০২৫, ৩:৪৫ পূর্বাহ্ণ
  • ১২০ ০৯ বার দেখা হয়েছে

ঢাকা প্রতিনিধি।।

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায়। অথচ ফজরেই পূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়ছে। উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে নেতাকর্মীদের উপস্থিতি।

সরেজমিনে সকাল ৯টার পর থেকে দেখা গেছে, বিভিন্ন দিক থেকে মিছিল আসছে উদ্যান অভিমুখে। সমাবেশস্থলে ঢুকতে তাদের বেগ পেতে হচ্ছে। রমনা গেট থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেলের স্টেশন, বাংলা একাডেমির সামনে ও দোয়েল চত্বরসহ উদ্যানের বাইরে আশপাশের বিভিন্ন এলাকা হয়ে উঠেছে লোকে লোকারণ্য।

সমাবেশ ঘিরে টুপি, বাংলাদেশের জাতীয় পতাকা ও টি-শার্ট বিক্রি হচ্ছে চোখে পড়ার মতো। গরমে সমাবেশে আসা নেতাকর্মীদের কাছে আইসক্রিম, শরবত ও শসার চাহিদাও বেড়েছে।শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় প্রথম পর্ব। এখন চলছে সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।

জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয় দুপুর ২টায়। এতে সভাপতিত্ব করবেন দলের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেলপ্লেয়িং ফিল্ড, সংস্কার ও বিচারসহ বেশ কিছু দাবি উঠে আসতে পারে।সমাবেশস্থলে ওজু ও টয়লেটের ব্যবস্থা আছে। আছে নামাজের ব্যবস্থাও। স্বেচ্ছাসেবকদের নিরাপত্তার পাশাপাশি আছে মেডিকেল বুথ। সড়কে বিভিন্ন স্পটে আছে অ্যাম্বুলেন্সও। দলটি নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করেছে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell