বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

গুলিস্তান থেকে ককটেলসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৩, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
  • ৯৯ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর গুলিস্তান থেকে ককটেলসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। তারা হলেন- মেহেদী হাসান ফাহিম (৩০) ও আরিফুর রহমান (৩০)।

বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গুলিস্তান এলাকায় বিস্ফোরণ ঘটানোর সময় হাতেনাতে  দুইটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।  

পল্টন থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের সদস্যরা তাদের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫/৬ ধারায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell