শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৯
শিরোনামঃ
সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ হাসিনা মানেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ-এমপি শামীম ওসমান।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৪, ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ণ
  • ৬৫২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। স্বাধীনতাবিরোধীরা আওয়ামী লীগ ধ্বংসের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, সামনে আওয়ামী লীগের কঠিন পরীক্ষা। শকুন আকাশে উড়ছে। এ শকুন স্বাধীনতাবিরোধীরা। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়।

এমপি বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নেই। শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ।

এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম উপস্থিত ছিলেন।

পরে নেতাকর্মীদের নিয়ে সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমানের কাছে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell