শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫১
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

গুলিস্তান থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৯, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
  • ২৩৪ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. মিজানুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন মিজানুর। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

মিজানুরের ভাই মাইনুদ্দিন বলেন, আমার ভাইয়ের নূরজাহান মার্কেটে কাপড়ের দোকান রয়েছে। আজ সাদ্দাম মার্কেট এলাকা থেকে বাসে করে গুলিস্তানে যাওয়ার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে। পরে বাসের হেলপার তাকে জিরো পয়েন্টে রেখে যায়। আমরা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। বর্তমানে ভাই যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটে এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ভাই চার সন্তানের জনক ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell