শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৬
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন,আটক ৩

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২১, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
  • ২৭৯ ০৯ বার দেখা হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। নতুন জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।তবে এতে গোয়াইনঘাটের ইউএনও অংশ নেননি; জেলা প্রশাসনের সহকারী কমিশনার সরাসরি নেতৃত্ব দেন অভিযানে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন অভি’র নেতৃত্বে পরিচালিত অভিযানে জাফলং ব্রিজ, চা-বাগান এলাকা, জুমপাড় ও বল্লাঘাট নদী থেকে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বালু ও পাথরবোঝাই ৮টি ইঞ্জিনচালিত স্টিলের বড় নৌকা, ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও ১০টি বারকি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেওয়া হয়। এ ছাড়া অবৈধ উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অংশ নেন।

অভিযান প্রসঙ্গে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২০টি নৌকা ধ্বংসের পাশাপাশি তিনজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইউএনওকে পাশ কাটিয়ে অভিযান চালানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থান করছিলাম। সে কারণেই একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন। এর বাইরে অন্য কিছু নয়।

অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে জানিয়ে ইউএনও বলেন, জাফলং জিরো পয়েন্ট থেকে চুরি হওয়া পাথর উদ্ধার করে আজ ১ হাজার ৫০০ ঘনফুটসহ এখন পর্যন্ত মোট ২৫ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell