সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২১
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৯, ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

‎নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ওই তরুণকে আটক করেছে থানা পুলিশ।আটক তরুণ নাম সাবিদ হোসেন (২০)। তার বাবার নাম মনিরুল ইসলাম দর্পণ। তার বাড়ি উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামে।

পুলিশ জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতর সাবিদ হাতে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন নিয়ে খেলা করছে এবং তা নাড়াচাড়া করছে। ভিডিওটি গত ২-৩ দিন ধরে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হলে পুলিশ তাকে আটক করে।

তবে এ ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে পারেনি পুলিশ। অস্ত্রটির অবস্থান ও উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, ভিডিওতে দেখা তরুণকে আমরা আটক করেছি। তবে অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। আমরা তদন্ত করে দেখছি অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং তার কাছে কীভাবে গেল।

তিনি আরও বলেন, ভিডিওতে যে সাবিদকে দেখা গেছে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, তা যাচাই করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell