বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০২
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিনেমার পাশাপাশি প্রতিভার স্বাক্ষর রেখেছেন সবখানেই অভিনেত্রী অপি করিম

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩১, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
  • ৯৪ ০৯ বার দেখা হয়েছে

ক্যারিয়ারের শুরু থেকে নাটক, সিনেমার পাশাপাশি নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবেও দেখা গেছে  অপি করিমকে। প্রতিভার স্বাক্ষর রেখেছেন সবখানেই।

স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। এই লাস্যময়ী অভিনেত্রীকে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে নিজ বিশ্ববিদ্যালয় বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) কেউই তাকে পাত্তা দিতেন না বলে জানিয়েছেন অপি করিম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপি জানান, তাকে বুয়েটের কেউই পাত্তা দিত না। বিশেষ করে তার ডিপার্টমেন্টের।

অপির কথায়, বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিতো না। আমাদের বাসার ঠিক উল্টো দিকে বুয়েটের বাসটা ছাড়ত। তার আগেই স্টুডেন্ট দিয়ে বুয়েটের বাসটা ভরাট হয়ে থাকত। আমাকে কেউ কোনো দিন একবারও বলে নাই, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়েই গিয়েছি বেশির ভাগ দিন।

অভিনেত্রী আরও বলেন, বুয়েটে ইনফ্যাক্ট আমি যদি অন্য ডিপার্টমেন্টে যেতাম কিংবা ব্যাংকে যেতাম, তাহলে কেউ কেউ একটু খাতির যত্ন করত। কিন্তু বুয়েটে আমার ডিপার্টমেন্টে, মামা থেকে শুরু করে টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র, কেউ আমাকে জীবনেও পাত্তা দেয়নি।

যদিও এই বিষয়টি বেশ উপভোগ করেছেন অপি। জানান, এটা তার দরকারও ছিল। যার ফলে তার কখনো মনে হয়নি যে সবাই তাকে অ্যাটেনশন দিচ্ছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে র‌্যাপিড ফায়ার সেকশনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপি করিম। সেখানে তিনি জানান, সবাই তাকে রাগী ভাবেন। তবে নিজেকে আত্মভোলা বলেন তিনি। খাবারের ক্ষেত্রে সাদা পোলাও বেশ পছন্দ অভিনেত্রীর। সব ধরনেরই খাবার খেতে খুব ভালোবাসেন তিনি। এ ছাড়া মাহফুজের সঙ্গে বেশি নাটকে কাজ করলেও পার্থ বড়ুয়ার সঙ্গেই তার জুটি দর্শক পছন্দ করেন বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell