সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৮
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

সিদ্ধিরগঞ্জে যুবককে হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩১, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ
  • ১২২ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকাশ গাইন ওরফে কালু নামে এক যুবককে হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন আরও একজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ডেমরার বামাইল পশ্চিমপাড়া এলাকার মো. মতিউর রহমানের ছেলে আবু আবতাব স্বপনকে (৩৪) যাবজ্জীবন ও একই এলাকার দেবেন গাইনের ছেলে সবুজ গাইনকে (৩০) ৫ বছরের দণ্ড দেওয়া হয়।

নিহত বিকাশ গাইন রবিশালের মেহেন্দীগঞ্জের তেঁতুলাপাড়া এলাকার কেশব গাইনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট খন্দার আজিজুল হক হান্টু বলেন, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজা এলাকায় বিকাশ গাইন ওরফে কালুসহ কয়েক বন্ধু ঢাকার যাত্রাবাড়ি থেকে যৌনকর্মী নিয়ে আনন্দ-ফুর্তি করতে আসে। এদিন ভোরে বন্ধুদের সঙ্গে বিকাশ গাইন ওরফে কালুর মধ্যে ঝগড়া হয়।

তিনি আরও বলেন, একপর্যায়ে বিকাশ গাইন ওরফে কালুকে ছুরিকাঘাত করে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। এই ঘটনায় তার বড় ভাই গোবিন্দ লাল গাইন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell