সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

মুন্সিগঞ্জ মোল্লাচরে পরকীয়া জেরে গৃহবধূর আত্মহত্যা।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৮, ২০২১, ১২:৪২ পূর্বাহ্ণ
  • ৩১৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মুন্সিগঞ্জ মোল্লাচরে পরকীয়া জেরে গৃহবধূর আত্মহত্যা।

মুন্সিগঞ্জ সদরে বসতবাড়ি থেকে সুস্মিতা বেগম (২৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লাচর এলাকায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়ে।

সুস্মিতা স্থানীয় সুমন শিকাদারের স্ত্রী ও তিন সন্তানের মা। স্বামী সুমনের পরকীয়া আসক্তির জেরে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, সুস্মিতার স্বামী সুমন বাড়ির পাশের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত। সম্প্রতি বেশ কয়েকবার তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন এলাকাবাসী। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়। তারপরও সুস্মিতা সুমনের সঙ্গে সংসার করে যাচ্ছিলেন। তবে সুমন পরকীয়া সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। এ নিয়ে শুক্রবার দুপুরে সুমনের সঙ্গে সুস্মিতার ঝগড়া হয় এবং সুমন মারধর করেন। বিকেলের একটু আগে ফাঁকা বাড়িতে বসতঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুস্মিতা।

 

সন্ধ্যা ঘনিয়ে এলেও সুস্মিতাকে ঘর থেকে বের হতে না দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে ফেলেন এবং তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আদিবুল ইসলাম বলেন, পরকীয়ার জেরে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। তবে যে নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell