বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩২
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

রায়েরবাজার এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ভুয়া (এনএসআই) গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
  • ৭৬ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি, মোবাইল ফোন ও বিভিন্ন সংস্থার আইডি কার্ড জব্দ করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।  

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রায়েরবাজার এলাকার ফুটপাতে কারা চাঁদা আদায় করছে-এমন অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ীরা জাহিদকে ঘিরে ধরেন। খবর পেয়ে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, আটক জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা দাবি করে নানা ধরনের কথা বলেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।

পুলিশ জানায়, তার কাছ থেকে কাস্টমস গোয়েন্দা পরিচয়ের কার্ড, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি পাসসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার আইডি কার্ড জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell