সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা,পাশে দাঁড়ানোর চেষ্টা-ইউএনও

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২১, ২০২১, ৭:৫৪ অপরাহ্ণ
  • ৩৩৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান (৭৮) স্ট্রোক করে অচল হয়ে পড়েছেন।স্বজন আর শুভাকাঙ্খীদের সহায়তায় এই মধ্যে চিকিৎসা শেষে ফিরেছেন বাড়িতে। কিন্তু শরীরের কিছু অঙ্গ প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। আর্থিকভাবেও তিনি অস্বচ্ছল ।

তার জীবনের দুর্দশার চিত্র স্থানীয়রা তুলে ধরেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার কাছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সেই মুক্তিযোদ্ধার বাড়ি সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা।

অসুস্থ সেই বীর মুক্তিযোদ্ধার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দেন আর্থিক সহায়তা। এছাড়া চলাফেরার জন্য একটি হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বলেন, ‘চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা করায় ও হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় ইউএনওকে অসংখ্য ধন্যবাদ।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরা বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। অসুস্থ এই বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমাদের এই সহযোগিতায় যদি তিনি একটু উপকৃত হন, তাহলেই আমরা সফল।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell