সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ।।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২৫, ২:২৯ পূর্বাহ্ণ
  • ৬২ ০৯ বার দেখা হয়েছে

 

শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ।

ঢাকা প্রতিনিধি।।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬২ জনকে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নেওয়া এবং অন্তর্বর্তী সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার বাদী, সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক, ২৬২ জনের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে এবং ১১ নভেম্বর বিজ্ঞপ্তি দাখিলের দিন ধার্য করেন।

শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, প্রফেসর তাহেরুজ্জামান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাবিনা আক্তার তুহিনসহ আরও অনেকে।

এদিন আদালত ২৪ জনের গ্রেফতার দেখানোর আবেদনও মঞ্জুর করেন। অন্য পলাতক আসামিদের আদালতে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জুম মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করা হয়, যেখানে ৫৭৭ জন দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করেন। মিটিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতা-কর্মীরা বৈধ সরকারকে বাধা দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

পরবর্তীতে, ২০২৫ সালের ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১৪ আগস্ট চার্জশিট দাখিল করা হয় এবং আদালত ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell